রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় নাগরিক সংবর্ধনা গ্রহনকালে সাংসদ হাজি আলী আজগর টগর

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০১৯ ইং
দর্শনায় নাগরিক সংবর্ধনা গ্রহনকালে সাংসদ হাজি আলী আজগর টগর
আসুন ভেদাভেদ ভুলে এলাকার উন্নয়নে কাজ করি দর্শনা অফিস: দর্শনা পৌরসভার উদ্যোগে চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী আলী আজগর টগরকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে দর্শনা ডাকবাংলো কাম কমিউনিটি সেন্টার চত্বরে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনায় অনুষ্ঠানে সংসদ সদস্য হাজী আলী আজগর টগর বলেন, সকলে একত্রিত হয়ে একসাথে কাজ করলে দেশ ও জাতির উন্নয়ন হয় এবং যে কোন সমস্যা সবাই মিলে দ্রুত সমাধান করা যায়। আমি চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী এলাকায় উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছি। ভবিষ্যতে এই উন্নয়ন অব্যাহত থাকবে। তাই আসুন সবাই ভেদাভেদ ভুলে একসাথে কাজ করি, এলাকায় আরও উন্নয়ন করি। দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনার কৃতি সন্তান লন্ডন প্রবাসী ডা. এম এ হাসান সিজার, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দর্শনা পৌর প্রবীণ কমিটির সভাপতি ও সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশারফ হোসেন, দর্শনা সরকারি কলেজের বর্তমান উপাধ্যক্ষ মফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা জাসদের সভাপতি জাহাঙ্গীর আলম লুল্লু, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আলী মুনসুর বাবু, পৌর নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, আ.লীগ নেতা হাজী আকমত আলী, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মিকা, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাছুদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এ্যাড. মুন্সি সিরাজুল ইসলাম, দর্শনা সিডিএল এর পরিচালক আবু সুফিয়ান, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র মতিয়ার রহমান দর্শনাবাসীর পক্ষে কিছু দাবি উপস্থাপন করেন। এদিকে, একই অনুষ্ঠানে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য হাজী আলী আজগর টগরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সহসাধারণ সম্পাদক এসএম ওসমান, সাংগাঠনিক সম্পাদক রাজিব মল্লিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মনজুরুল আহম্মেদ, দপ্তর সম্পাদক সাব্বির আলিম, সাহিত্য প্রকাশনা সম্পাদক মাসুম বিল্লাহ, তথ্যপ্রযুক্তি সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ রয়েল, কার্যনির্বাহি সম্পাদক কামরুজ্জামান যুদ্ধ, এফএ আলমগীর, জামান তারিক, সাধারণ সদস্য, আশরাফুল, ওয়াসিম রয়েল, আব্দুর রহমান, সাইদুল ইসলাম, অনিক, ইয়াসিন, আব্দুল হান্নান, প্রভাত, রায়হান, রিফাত, রানা বিশ্বাস, জসীম, রাশেদুজ্জামান তাসজিদ প্রমুখ।


কমেন্ট বক্স