শিক্ষার্থীদের সকল বিষয়ে গুরুত্ব দিতে শিক্ষকদের তাগিদ
- আপলোড তারিখঃ
২৯-০১-২০১৯
ইং
চুয়াডাঙ্গায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষকদের তাগিদ দিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ। গতকাল সোমবার সকাল ১০টায় স্থানীয় চাঁদমারী মাঠে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার উদ্ধোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। এসময় তিনি আরও বলেন, শুধু লেখাপড়ার মধ্যে শিশুদের ব্যস্ত রাখলে হবে না। লেখাপড়ার সাথে তারা যেন এক্সটা কারিকুলামে অংশগ্রহন করতে পারে সে ব্যাপারে সচেতন হতে হবে। এ জন্য শিক্ষক হিসেবে আপনাদের নিজ নিজ অবস্থান হতে কাজ করতে হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এস এম ই¯্রাফিল, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান ও পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।
`শিখবে শিশু হেসে খেলে, শান্তিমুক্ত পরিবেশ পেলে` এ শ্লোগানকে ধারণ করে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতাপাঠের মধ্যে দিয়ে চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানিকতা শুরু হয়। পবিত্র কোরআন তেলোয়াত করেন নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ। গীতাপাঠ করেন ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজেশ কুমার পাল। পরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমবেত কন্ঠে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও কাব পতাকা উত্তোলন করেন আমন্ত্রিত অতিথিরা। খেলার শুরুতে ক্রীড়া শপথ পাঠ করান কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন। ১শ’ মিটার দৌড় প্রতিযোগীতার মধ্যে দিয়ে দিনব্যাপী চাঁদমারী মাঠে ক্রীড়া ও ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতি প্রতিযোগীতা শুরু হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলার ৪টি উপজেলার প্রতিযোগীরা ৩০টি ইভেন্টে ১১৭ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিটি ইভেন্ট শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারীরা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতার অংশগ্রহন করবে।
কমেন্ট বক্স