রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিরাপদ স্বাভাবিক প্রসব সেবা দিতে গুরুত আরোপ

  • আপলোড তারিখঃ ২৮-০১-২০১৯ ইং
নিরাপদ স্বাভাবিক প্রসব সেবা দিতে গুরুত আরোপ
মুজিবনগরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কমর্শালা মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগরে ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এমসিএইচ ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা’র আয়োজনে এবং মুজিবনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সপ্তাহে ৭দিনই ২৪ ঘন্টা চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রতিষ্ঠানিক (হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র) স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালায় আয়োজনে করা হয়। এতে করে বাণিজ্যিক হাসপাতালে করা অপ্রয়োজনীয় ও ঝুকিযুক্ত সিজারিয়ানের হার কমবে বলে মত দেন আলোচকরা। স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের সম্পৃক্ততায় আরো বেশি মা যাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সপ্তাহে ৭ দিনই ২৪ ঘন্টা চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাসহ অন্যান্য সেবা সহজে পেতে পারেন সেদিকে গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনার পরিষদের সভাপতি সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়াম্যান এবং সহসভাপতি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত মহিলা সদস্য। এই বিষয়টি জনপ্রতিনিধিগণ অনেকেই অবগত ছিলেন না। এ কর্মশালার মাধ্যমে এ বিষয়ে অবগত হয়ে তাঁরা আগামী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দকে শক্তিশালি করতে স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করণে সেবা ও সর্বাত্তক সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন। উক্ত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনী। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সিভিল সার্জন শামীম আরা নাজনীন, মেহেরপুর পরিবার পরিকল্পনা কার্যলয়ের উপপরিচালক বিকাশ কুমার দাস, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমার, দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ারুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যবৃন্দ এবং গণমান্য ব্যক্তিবর্গ। এছাড়া কর্মশালার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত মেডিকেল অফিসার এবং উপজেলা পরিবার পরিকল্পনা সকল কর্মকর্তা কর্মচারি বৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন মেহেরপুর শিল্পকলা একাডেমি নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত দিপু।


কমেন্ট বক্স