রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাঁপানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভায় অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ

  • আপলোড তারিখঃ ২৭-০১-২০১৯ ইং
হাঁপানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভায় অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ
মাদক, জঙ্গী ও নারী নির্যাতনে প্রতিরোধ গড়ে তুলতে হবে সমীকরণ প্রতিবেদন: আলমডাঙ্গার হাঁপানিয়া সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ, মাদক, জঙ্গী ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক জনসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার সময় হাঁপানিয়া সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ জনসংযোগ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এএইচএম লুৎফুল কবির, হাঁপানিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ আরও অনেকে। জনসংযোগ সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ছাত্র-ছাত্রীদেরকে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে নিজেদেরকে বাল্যবিবাহ, মাদক, জঙ্গী ও নারী নির্যাতন সংক্রান্তে প্রতিরোধ গড়ে তুলতে বলেন। সেই সাথে চুয়াডাঙ্গা পুলিশের উর্দ্ধতন অফিসারদের মোবাইল নম্বরসহ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর উপর গুরুত্বারোপ করেন এবং বিভিন্ন নির্দেশনামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বলেন, বর্তমান শিশু আগামী দিনের ভবিষ্যৎ সেটাকে লক্ষ্য রেখে পথ চলাই হবে সকলের কাম্য।


কমেন্ট বক্স