আন্দুলবাড়ীয়ায় আরআরএফ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৪-০১-২০১৯
ইং
আন্দুলবাড়ীয়া প্রতিবেদক: ‘রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ’র উদ্যোগে আন্দুলবাড়ীয়া ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আন্দুলবাড়ীয়া ইউপি’র ১নং ওয়ার্ড একাদশ বনাম ৮নং ওয়ার্ড একাদশের মুখোমুখী হয়। খেলার নির্ধারিত সময়ে উভয় দল গোল শূণ্য থাকায় খেলাটি অতিরিক্ত সময়ে গড়াই। শেষ পর্যন্ত ফাইনাল খেলাটি উত্তেজনাপূর্ণ হয়ে টাইব্রেকারে রূপ নেয়। টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে ১নং ওয়ার্ডকে হারিয়ে ৮নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার রানার্সআপ দলের অধিনায়ন সবুজ ও চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হাসানের হাতে ট্রফি তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ক্রীড়াসংস্থার সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন, ইউপি’র ১নং ওয়ার্ড মেম্বার নূর-ইসলাম খোকা, ৮নং ওয়ার্ড মেম্বার শেখ মাফিজুর রহমান মাফি, শাহাপুর পুলিশ ক্যাম্পের টুআইসি এএসআই মশফিকুজ্জামান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান, সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন।
এ সময় উপস্থিত ছিলেন আরআরএফ’র সমূদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মনিরুজ্জামান মুক্ত, সমাজ উন্নয়ন কর্মকর্তা আরিফ হোসেন, স্বাস্থ্যকর্মী কাওছার আলী, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন খান, রকিবুল ইসলাম, আ. হালিম গাজী, আ. খালেকসহ সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মোল্লা মকছেদুর রহমান টিক্কা। সহকারী ছিলেন অনিক হাসান ও শামীম। ধারা ভাষ্যকার ছিলেন মোল্লা হাফিজুর রহমান ইয়া ও শেখ রাশেদুজ্জামান রাশেদ। বিজয়ী দলের হাতে আরআরএফ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৪ইঞ্চি ও ১৯ ইঞ্চি রঙিন এলইডি টেলিভিশন দুই দলের মাঝে প্রদান করেন।
কমেন্ট বক্স