রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রায়পুরে প্রবীণ জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ২২-০১-২০১৯ ইং
রায়পুরে প্রবীণ জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ
হাসাদাহ প্রতিবেদক: জীবননগর উপজেলার রায়পুরে প্রবীণ জনগোষ্ঠীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও দুইজন ভিক্ষুককে পূর্নবাসন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে রায়পুরে আরআরএফ’র অফিসে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পিকেএসএফ’র সহযোগীতায় ও আরআরএফ’র উদ্যোগে ১শ’ জন প্রবীণের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয় এবং দুইজন ভিক্ষুকদের মধ্যে একটি করে পাখিভ্যান, একটি গরু এবং দুটি ছাগল দেয়া হয়েছে। রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরআরএফ কর্মসূচির উপপরিচালক শামিম উদ্দীন, ইউপি সদস্য আলী হোসেন, সমৃদ্ধ স্বাস্থ্য কর্মকর্তা আল জুবায়েদ শুভ, এমআইএস কর্মকর্তা বিভৃদান সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম।


কমেন্ট বক্স