রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেগমপুর ও তিতুদহ ইউনিয়ন আ.লীগের প্রতিনিধি সভায় সাংসদ হাজি টগর

  • আপলোড তারিখঃ ২১-০১-২০১৯ ইং
বেগমপুর ও তিতুদহ ইউনিয়ন আ.লীগের প্রতিনিধি সভায় সাংসদ হাজি টগর
বিভেদ ভুলে এলাকার উন্নয়নে আসুন এক কাতারে দাঁড়ায় দর্শনা অফিস: চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ও তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনোত্তর করণীয় শীর্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১০টার দিকে দর্শনা রেলবাজারস্থ আ.লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। তিতুদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি খবির উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর। এসময় তিনি বলেন, বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনা ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর আবারও প্রধানমন্ত্রী হিসাবে শপথ শেষে এই বাংলাদেশের সার্বিক উন্নয়ন আরও বেগবান করার লক্ষ্যে যেভাবে কাজ করতে চলেছে, তাতে করে এই দেশ উন্নত দেশের তালিকায় উঠতে বেশি দিন আমাদের অপেক্ষা করা লাগবে না। তাই সেই সাথে আমিও আমার নির্বাচনী এলাকায় আরও উন্নয়নমূলক কাজ করতে চাই। আমি চাই অন্যান্য জায়গার থেকে আমাদের এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে সুসজ্জিত করতে। তাই আমি সর্বদা আপনাদের সহযোগীতা কামনা করছি। ‘পুরোনো সব বিভেদ ভুলে আসুন এলাকার উন্নয়ন কাজে সকলে এক কাঁতারে দাঁড়ায়।’ এসময় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান টিপু, চুয়াডাঙ্গা সদর উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল ইসলাম, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মুজাম, হায়দার আলী, তিতুদহ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খায়রুল ইসলাম, শুকুর আলী, নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন আ.লীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মাষ্টার। অপরদিকে, একইদিন বিকাল সাড়ে ৩টায় নির্বাচনোত্তর করণীয় শীর্ষক বেগমপুর ইউনিয়ন শাখার নেতাকর্মীদের সাথে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় বেগমপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল বারী বিশ্বাস, মওলা বিশ্বাস, আব্বাস আলী মেম্বর, দর্শনা সরকারী কলেজের সাবেক ভিপি জামাল উদ্দিন, সজল আহম্মেদ, নবগঠিত নেহালপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিল্লুর রহমান জুলমত, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিশ্বাস, ফরজ আলী, বেগমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক রিজভি আহম্মেদ, যুবলীগ নেতা আজম মিন্টু, ইউছুফ আলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি শহিদুল ইসলাম, দর্শনা পৌর আ.লীগের দপ্তর সম্পাদক সাংসদ সহোদর আলী মুনছুর বাবু, দর্শনা পৌর নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, সেক্রেটারি সাবির হোসেন মিকা, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক হযরত আলী, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলি তোতা, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পাভেজ, সেক্রেটারি তোফাজ্জেল হোসেন তপু, ছাত্রলীগ নেতা রিপন, লোমান, মিল্লাত, অপু, ফারুক, মামুন প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ বিশ্বাস।


কমেন্ট বক্স