রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পাখিভান-আলমসাধু সংঘর্ষে আহত-১

  • আপলোড তারিখঃ ২১-০১-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় পাখিভান-আলমসাধু সংঘর্ষে আহত-১
হাসপাতাল প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার নয় মাইল নামক স্থানে পাখিভ্যান ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে পাখিভ্যান চালক মিজানুর রহমান (৩৮) গুরুত্বর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মিজানুর চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দশমী কলোনিপাড়ার আইয়ুব আলীর ছেলে। জানা গেছে, গতকাল রোববার বেলা ৩টার দিকে দশ মাইল বাজার হতে সরোজগঞ্জ বাজারে পাখিভ্যান নিয়ে আসার পথে নয়মাইল নামক স্থানে একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


কমেন্ট বক্স