রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডিসি গোপাল চন্দ্র দাস

  • আপলোড তারিখঃ ২১-০১-২০১৯ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডিসি গোপাল চন্দ্র দাস
হাসপাতাল প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিব্বির আহম্মেদকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। গতকাল রোববার বিকাল ৪টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসেন। এ সময় তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ফুলের বাগানসহ হাসপাতালের পরিচ্ছন্নতা দেখে সন্তুষ্ট প্রকাশ করেন। জানা গেছে, গতকাল রোববার দুপুর ১টার দিকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সিব্বির আহমেদ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। এরপর বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস তাকে দেখতে আসেন।


কমেন্ট বক্স