রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ থানার নতুন ওসি মিজানুর রহমান খানের যোগদান

  • আপলোড তারিখঃ ২০-০১-২০১৯ ইং
ঝিনাইদহ থানার নতুন ওসি মিজানুর রহমান খানের যোগদান
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মিজানুর রহমান খান। শনিবার বিকেলে বিদায়ী ওসি এমদাদুল হক শেখের নিকট থেকে তিনি দ্বায়িত্বভার গ্রহণ করেন। এসময় ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক, ওসি (অপারেশন) মহসীন হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবাগত ওসি মিজানুর রহমান খান ১৯৯১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতি যোগদান করেন। তার বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়। ইতিপূর্বে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন মিজানুর রহমান খান। শনিবার তিনি যোগদান করে সাংবাদিকদের বলেন, আমি থানায় যোগদান করার পর হতে নিরীহ কোন লোক হয়রানি হবে না। থানায় অভিযোগ দিতে এসে কেউ পুলিশের ব্যবহারে ফেরত যাবে না। পুলিশ এবং জনগণ একে অপরের পরিপূরক। এসময় সাংবাদিকদের সবসময় সব কাজের সহযোগীতা কামনা করেন।


কমেন্ট বক্স
notebook

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে ২ ভারতীয় যাত্রীর পণ্য আটক