রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় এসএ টিভির ৬ষ্ঠ বর্ষপূতিতে এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২০-০১-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় এসএ টিভির ৬ষ্ঠ বর্ষপূতিতে এমপি ছেলুন জোয়ার্দ্দার
কৃষির উপর গুরুত্ব আরোপ করতে হবে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আনন্দঘন পরিবেশে এসএ টিভি‘র ৬ষ্ঠ বর্ষপূর্তি পালিত হয়েছে। `সাথে আছি সব সময়` এ স্লোগানকে ধারন করে এসএ টেলিভিশনের বর্ষপূতি পালন করা হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের জাতীয় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আরশেদুল হক চন্দন, বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক এ্যাড. তালিম হোসেন, নির্বাহী সদস্য এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলা প্রতিনিধি রফিক রহমান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন এসএ টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। এসএ টিভির সংবাদসহ বিদোদনমূলক অনুষ্ঠানের প্রশংসা করে প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, আগামীতে এসএ টিভিকে গ্রামমুখী হতে হবে। এই টিভির অনুষ্ঠানমালায় কৃষির উপর গুরুত্ব আরোপ করতে হবে। তাহলে কৃষকরা উৎসাহিত হবে। দেশে বেশি বেশি ফসল উৎপাদন হবে। বক্তব্যের শেষে তিনি এসএ টিভির সংবাদসহ বিনোদনমূলক অনুষ্ঠানের প্রশংসা করেন।


কমেন্ট বক্স
notebook

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে ২ ভারতীয় যাত্রীর পণ্য আটক