রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নবনির্বাচিত সাংসদ হাজি টগরকে ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ১৯-০১-২০১৯ ইং
নবনির্বাচিত সাংসদ হাজি টগরকে ফুলেল শুভেচ্ছা
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে পরপর তৃতীয়বারের মতো নির্বাচিত সাংসদ হাজি আলী আজগার টগরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এমপি হাজি আলী আজগার টগরের দর্শনাস্থ বাসায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন, শিক্ষক প্রতিনিধি প্রভাষক সাজিদ হাসান, প্রভাষক আবুল কালাম, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক আশরাফুল হক, প্রভাষক লিটু মিয়া প্রমূখ। অপরদিকে, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের পক্ষ থেকে পরপর তৃতীয়বারের মতো নির্বাচিত সাংসদ হাজি আলী আজগার টগরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গনে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন, উপাধ্যক্ষ জিন্নাত আলী, গভর্নিং বডির সদস্য হাজি সহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন, আশরাফুল আলম, প্রভাষক মেহেদী হাসান, রবিউল ইসলাম, মিল্টন কুমার সাহাসহ কলেজের সকল শিক্ষকবৃন্দ ও গভর্নিং বডির সদস্যবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে জরিমানা