রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ওসমানপুরে গাজাঁ ব্যবসায়ীকে ছুরিকাঘাত

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০১৯ ইং
ওসমানপুরে গাজাঁ ব্যবসায়ীকে ছুরিকাঘাত
ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার ওসমানপুরে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে গাজাঁ ব্যবসায়ীকে ড্রেগার মেরে গুরুত্বর জখম করেছে ৩ অজ্ঞাত যুবক। গত বুধবার রাত ৮ টার দিকে ওসমানপুর গ্রামের মাঠের রাস্তায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জখম গাজাঁ ব্যবসায়ী আত্তাবকে উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জানা যায়, হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের মৃত-খোদা বক্সের ছেলে আত্তাব আলী দীর্ঘদিন যাবৎ গাঁজা ব্যবসার সাথে জড়িত। গত বুধবার রাতে কুষ্টিয়া জেলার মিরপুর থানার মালিহাদ গ্রামের ৩ জন অজ্ঞাত যুবক রাতে গাঁজা কিনতে ওসমানপুরে আসে। এসময় পূর্ব বিরোধে টাকা ভাগাভাগির ঘটনায় ওই ৩ যুবক গাজাঁ ব্যবসায়ী আত্তাবকে ছুরিকাঘাত করে রাস্থায় ফেলে পালিয়ে যায়।


কমেন্ট বক্স