গাংনীতে দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন
- আপলোড তারিখঃ
১৮-০১-২০১৯
ইং
গাংনী অফিস: গাংনী পৌরসভায় দু’টি সড়ক সংস্কার পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গাংনী পৌরসভার বাস্তবায়নে এক কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে কেন্দ্রীয় ঈদগাহ সড়ক ও শিশিরপাড়া সড়কের ২ হাজার ২৯৪ মিটার সড়ক সংস্কার করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি গাংনী উপজেলা প্রকৌশলী সেলিম চৌধুরী, গাংনী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, প্যানেল মেয়র নবীর উদ্দীন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা স্বপন বিশ্বাসসহ ঠিকাদার ও পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
কমেন্ট বক্স