রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ ত্রিমহনীতে গভীর রাতে ট্রাক চুরি

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০১৯ ইং
ঝিনাইদহ ত্রিমহনীতে গভীর রাতে ট্রাক চুরি
ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ ত্রিমহনীর উত্তর নারায়নপুর থেকে গত বুধবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে ‘ঝিনাইদহ ট-১১-১৩১৪’ নামের একটি ট্রাক চুরি হয়ে যায়। ট্রাকটির মালিক সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ত্রিমহনী, উত্তর নারায়নপুর গ্রামের মৃত হাজী আব্দুল মজিদ মিয়ার বড় ছেলে মশিউর রহমান। এবিষয়ে ট্রাক মালিক মশিউর রহমান জানান, ড্রাইভার উত্তর নারায়নপুর গ্রামের সুবহান মিয়ার ছেলে সুমন মিয়া সন্ধ্যারাতে আমার বাড়ির পাশে রেখে ট্রাকটি তালা লাগিয়ে সে বাড়িতে চলে যায়। আমি ফজরের নামাজ পড়তে উঠে দেখি আমার ট্রাকটি নেই। পরে আমরা অনেক খোজাখুঁজি করার পরেও ট্রাকটির সন্ধান না পেয়ে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। যার নং-৭৯২।


কমেন্ট বক্স