বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে ৫শ’ দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপলোড তারিখঃ
১৬-০১-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী দামুড়হুদা ও জীবননগর উপজেলায় ৫শ’ দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান শেখ সামসুল অবেদীন খোকন জীবননগরে উপস্থিত ছিলেন। বিকেল ৩টায় জীবনগরের আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ, রেডক্রিসেন্ট সেক্রেটারী ফজলুর রহমান, কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম শাহান, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ডা. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে বেলা সাড়ে ১২টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা, উপজেলা শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, সেক্রেটারী ফজলুর রহমান ও শহিদুল ইসলাম শাহান উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১০টার দিকে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় অধ্যক্ষ নুরজাহান বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন উপস্থিত ছিলেন। দামুড়হুদা ও জীবননগর উপজেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন, সেক্রেটারী ফজলুর রহমান, শহিদুল ইসলাম শাহান, ইউনিট অফিসার শামীম রহমান শাহীন, যুব প্রধান জাহাঙ্গীর আলম, উপযুব প্রধান-১ জান্নাতুল নাঈমা, উপযুব প্রধান-২ বিপ্লব হোসেন ও যুব সদস্য শাবনুর।
কমেন্ট বক্স