চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাটিতে রাস্তা পাঁকাকরণের উদ্বোধন করলেন জিপু চৌধুরী
- আপলোড তারিখঃ
১৫-০১-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটিতে রাস্তা পিচকরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু এ কাজের উদ্বোধন করেন। হাজরাহাটি হাজী মোড় থেকে বিপ্লব মোড় পর্যন্ত প্রায় ৬০ লাখ টাকা ব্যায়ে ৭শ’ মিটার এ রাস্তার কার্পেটিং কাজ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. আবু হাফিজ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিুনর রহমান, প্রকৌশলী হাফিজুর রহমান, হাজী, ইউনুস, ডা. সাইফুল ইসলাম পিনু, তৌহিদুল ইসলাম পিনু, শেখ সমির উদ্দিন, ঠিকাদার শরীফ উদ্দিন দুদু প্রমুখ।
কমেন্ট বক্স