দামুড়হুদার চাকুলিয়ায় মা সমাবেশে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস
- আপলোড তারিখঃ
১৫-০১-২০১৯
ইং
সন্তানরা যেন মাদক স্পর্শ করতে না পারে
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের ৫৩নং চাকুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার সাকী সালামের সভাপতিত্বে এ মা সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সততা ষ্টোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে মায়েদের ভূমিকার কোন বিকল্প নেই। আপনারা মায়েরা একটা জিনিস মাথায় রাখবেন আপনার সন্তান যেন কোন ভাবেই মাদককে স্পর্শ করতে না পারে। আপনার সন্তানরাই একদিন দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়বে, দেশের নেতৃত্ব দেবে। এখন থেকেই আপনাদের সন্তানের প্রতি আরো সচেতন হতে হবে। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিসা সুলতানা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খোরশেদ মল্লিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান, ইউপি সদস্য আ. হাকিম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিম রেজা।
কমেন্ট বক্স