জীবননগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান প্রদান
- আপলোড তারিখঃ
১৪-০১-২০১৯
ইং
জীবননগর অফিস: জীবননগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের হলরুমে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৯জন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে ৫৭ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর জীবননগর পৌর শহরের মেইন বাসস্টান্ডের পাশে পুরাতন কাপড়ের মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় ৯টি দোকান পুড়ে যায়। এ ঘটনায় স্বল্পপুঁজির ব্যবসায়াীদেরকে সহায়তায় জীবননগর উপজেলা প্রশাসন এ আর্থিক অনুদানের ব্যবস্থা গ্রহণ করেন। আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, জাইকা প্রতিনিধি আহসান হাবিবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
কমেন্ট বক্স