মাজহাদে স্কুলছাত্র রনিকে বেধড়ক মারপিট!
- আপলোড তারিখঃ
১৪-০১-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার মাজহাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র রনি ও মহিমের মধ্যে মারামারিকে কেন্দ্র করে মহিমের পিতা রিপন স্কুলে এসে তার ছেলে মহিমের কথা শুনে রনিকে অমানবিকভাবে প্রহার করেছে বলে অভিযোগ উঠেছে। এতে রনি মারাত্বক ভাবে আহত হয়। জানা গেছে, গত ১৩ জানুয়ারী রবিবার মাজহাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র রনি ও মহিম খেলা করার সময় উভয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতি ও মারামারি পর্যন্ত গড়ায়। খবর পেয়ে মহিমের পিতা রিপন স্কুলে এসে কোন কিছু না শুনে স্কুলের প্রধান শিক্ষকের সাথে আলোচনা না করে একই গ্রামের আহসান হাবিবের ছেলে রনিকে বেধড়ক মারপিট করে। এতে রনি মারাত্মক জখম হয়। ঘটনাটি জানার পর রনির চাচা শিপন আলী মেম্বার স্কুলের প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে চাই। প্রধান শিক্ষক ঘটনা শুনে দুঃখ প্রকাশ করে। এ ব্যাপারে শিপন আলী মেম্বার গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা থানায় মাজহাদ গ্রামের রইচ উদ্দিনের রিপনকে আসামী করে ১টি অভিযোগ দায়ের করেছে।
কমেন্ট বক্স