বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগর বিশ্বনাথপুর কাচা মাল ব্যবসায়ী সমিতি উদ্যোগে ও গ্রামবাসীর সহযোগিতায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০২-১২-২০১৬ ইং
মুজিবনগর বিশ্বনাথপুর কাচা মাল ব্যবসায়ী সমিতি উদ্যোগে ও গ্রামবাসীর সহযোগিতায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

`IMG_20161201_170842`

শের খাঁন মুজিবনগর থেকে: গতকাল বৃহস্পতিবার সকালে মুজিবনগর বিশ্বনাথপুর কাচামাল ব্যবসায়ী সমিতির উদ্যোগে ও বিশ্বনাথপুর গ্রামবাসীর সহযোগিতায় ভৈরব নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। অনেক আগে মেহেরপুরের বিভিন্ন নদীতে নিয়মিতই আয়োজন করা হত নৌকা বাইচ প্রতিযোগিতা। অনেক বছর এ খেলা দেখা যায়নি তাই মানুষ কে আনন্দ দেওয়া ছাড়াও তরুন প্রজন্মের কাছে খেলাটি পরিচিত করার লক্ষে প্রায় ১২ বছর পর মেহেরপুরের মুজিবনগর বিশ্বনাথপুর গ্রামের ভৈরব নদীতে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার ১৪টি দল প্রতিযোগিতায়  অংশ  নেয়। খেলাটি দেখতে হাজার হাজার দর্শক ভিড় জমিয়ে ছিল নদীর দুপাড়ে।  অনেকেই কাজ ফেলে ছুটে আসেন খেলাটি উপভোগ করতে।  আর তরুনরা খেলাটির সাথে পরিচিত হতে পেরে খুশি।  প্রতি বছর এ ধরনের খেলার আয়োজনের দাবি তাদের।  বিভিন্ন গ্রাম থেকে খেলা দেখতে আসা দর্শকরা জানান ১০ থেকে ১২ বছর আগে তারা খেলাটি দেখেছেন। অনেক বছর পর নৌকা বাইচ দেখতে ছুটে এসেছেন নদীর পাড়ে এবং খেলা দেখে মুগ্ধ দর্শকরা।  আয়োজক কমিটির সভাপতি আব্দুস সালাম জানান তরুন প্রজন্মের কাছে খেলাটি পরিচিতি করার জন্য এই নৌকা বাইচ প্রতিযোগিতার  আয়োজন।  দর্শকদের চাওয়া পাওয়া থেকেই প্রতি বছর বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজনের আশ্বাস দিলেন তিনি। এই নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহফুজুর রহমান রিটন, আহবায়ক আওয়ামী যুবলীগ মেহেরপুর জেলা।  প্রধান বক্তা ছিলেন শহিদুল ইসলাম পেরেশান যুগ্ম-আহবায়ক মেহেরপুর জেলা।  বিশেষ অতিথি ছিলেন মফিজুর রহমান চেয়ারম্যান মোনাখালি ইউনিয়ন, জুয়েল রানা মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক, কাজী কামাল হোসেন অফিসার ইনচার্জ মুজিবনগর থানা, রফিকুল ইসলাম রফা সভাপতি মোনাখালি ইউনিয়ন আওয়ামী লীগ,  কামরুল হাসান চাঁদু সভাপতি আওয়ামী যুবলীগ  মুজিবনগর উপজেলা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন কাঁচা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাল মন্ডল, সাধারন সম্পাদক উজ্জল, বিল¬াল, তুষার, মিনারুল, কওছার আজিজুল হক প্রমূখ। ছাত্রলীগ, কৃষকলীগসহ সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা। উক্ত বাইচ খেলায় ১৪টি দল অংশ নেয়। নৌকা বাইচ খেলায় প্রথম হন বুলু বিশ্বাস বিশ্বনাথপুর দক্ষিন পাড়া দল। দ্বিতীয় হন সেনারুল শিবপুর আলমসাধু পার্টি এবং তৃতীয় হন জামারুল গৌরিনগর দক্ষিন পাড়া কবুতর পার্টি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দরা। এই খেলায় এক বয়বৃদ্ধ দল অংশ গ্রহন করে তাদের খেলায় খুশি হয়ে মেহেরপুর জেলা যুবলীগের আহবাহয়ক মাহাফুজুর রহমান রিটন বিশ্বনাথপুর বয়োবৃদ্ধ দলের দলনেতা আজগরের হাতে পুরস্কার হিসেবে নগত ২ হাজার টাকা তুলেদেন সেইসাথে মোনাখালি ইউনিয়নের চেয়ারম্যন ১ হাজার টাকা ও কাঁচা মাল ব্যবসায়ী কালাম ৫শ টাকা দেন। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন আবুল কালাম আজাদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পালু।



কমেন্ট বক্স
notebook

সীমান্তের কাঁটাতার পেরিয়ে জন্মদাত্রী মায়ের মরদেহ দেখলেন মেয়ে