রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে নবনির্বাচিত এমপি খোকনকে গণসংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০১৯ ইং
গাংনীতে নবনির্বাচিত এমপি খোকনকে গণসংবর্ধনা
গাংনী অফিস: মেহেরপুর-২ (গাংনী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাহিদুজামান খোকনকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে এমপিকে এ গণসংবর্ধনা দেয়া হয়। মেহেরপুর সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল ধুমকেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মকুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ অতুল, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান বেগম, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও এমপি পত্মী লাইলা আরজুমান শিলা, গাংনী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজামান মনি, শিক্ষক নেতা ও ক্রীড়া প্রেমি তানজিলুর রহমান মুক্তি, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, গাংনী উপজেলা ছাত্রলীগ সভাপতি তোহিদুল ইসলাম ও পৌর ছাত্রলীগ সভাপতি ইমরান হাবীবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স