মেহেরপুরে ব্যাডমিন্টনে সরকারী বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন
- আপলোড তারিখঃ
১২-০১-২০১৯
ইং
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে মেহেরপুর সরকারি বালিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতজেলা পর্যায়ে ৪৮তম মেয়েদের ব্যাডমিন্টন একক ও দ্বৈতে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ব্যাডমিন্টন এককের ফাইনালে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ১৫-৭, ১৫-৬ সেটে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত দ্বৈতে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ১৫-৭, ১৫-৯ সেটে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
কমেন্ট বক্স