রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা শিশু পরিবারে কালের কণ্ঠের জন্মদিন পালিত শোভাযাত্রা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-০১-২০১৯ ইং
চুয়াডাঙ্গা শিশু পরিবারে কালের কণ্ঠের জন্মদিন পালিত শোভাযাত্রা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ১০ম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা শিশু পরিবারে (বালিকা) দিনব্যাপি ছিল নানা আয়োজন। শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয় চিত্রাংকন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা শিশু পরিবারের ৫০ শিক্ষার্থী অংশ নেয়। ‘আমার বাংলাদেশ’ শিরোনামে রংতুলিতে ছবি আঁকে শিশু পরিবারের ছাত্রীরা। ছবিতে উঠে আসে আমাদের চারপাশের নানা চিত্র। কেউ আঁকে মুক্তিযুদ্ধের ছবি, কেউবা গ্রামের প্রাকৃতিক দৃশ্য কিংবা আকাশে উড়ে যাওয়া একঝাঁক পাখির দৃশ্য এঁকে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে আলোচনা সভা। শিশু পরিবারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালের কণ্ঠের চুয়াডাঙ্গা প্রতিনিধি মানিক আকবর। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। তিনি তার বক্তব্যে বলেন, শিশু পরিবারের শিক্ষার্থীদের নিয়ে কালের কণ্ঠের জন্মদিন পালনের এ উদ্যোগ প্রশংসনীয়। কালের কণ্ঠ ১০ বছরে পা দিল। এই শুভক্ষণে কালের কণ্ঠ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে শিশু পরিবারের শিশুদের চিত্রাংকনে উৎসাহিত করেছে। তিনি তার বক্তব্যে কালের কণ্ঠের আরো উন্নতি কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতির পরিচালক কিশোর কুমার কুন্ডু ও দামুড়হুদা সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেন। চিত্রাংকন প্রতিযোগিতায় চারটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারি ১২ বিজয়ীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপন করেন চুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্রের আহ্বায়ক অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী। পুরস্কার বিতরণ শেষে শিশু পরিবারের সকল শিশুর হাতে শুভসংঘের চুয়াডাঙ্গা জেলা শাখার কর্মিরা জন্মদিনের মিস্টান্ন তুলে দেন। পুরস্কার পাওয়া ১২ শিক্ষার্থী হলো, মোছাঃ উম্মে সালমা খাতুন, মোছাঃ রিক্তা খাতুন, জান্নাতুল ফেরদৌস, কুরছিয়া খাতুন, মিম খাতুন, সামসুন নাহার, নুপুর খাতুন, নুরিয়া খাতুন, সুমাইয়া খাতুন, ইতি খাতুন, পিপাসা খাতুন, রেখা খাতুন।



কমেন্ট বক্স