রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনকে প্রতিমন্ত্রী করায় শিক্ষকদের আনন্দ র‌্যালি

  • আপলোড তারিখঃ ১০-০১-২০১৯ ইং
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনকে প্রতিমন্ত্রী করায় শিক্ষকদের আনন্দ র‌্যালি

মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনে পরপর দুইবারের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি করেছে মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের শহীদ ড.সামসুজ্জোহা পার্ক থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি আশরাফুজ্জামানের নেতৃতে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে মেহেরপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযিম, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ মোহা, আখতারুজ্জামান, প্রধান শিক্ষক ইদ্রিস আলী, তাহাজ উদ্দিন, মিয়ারুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিরা আনন্দ র‌্যালিতে অংশগ্রহন করেন। পরে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শিক্ষক নেতারা বক্তব্য দেন।



কমেন্ট বক্স