রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-০১-২০১৯ ইং
এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আনিসুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার হাসানুজ্জামান খান, স্যানেটারী ইন্সপেক্টর নিজাম উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক আজিজুর রহমান চৌধুরী, এসটিইপিআই রবিউল হক, কেয়ার প্রতিনিধি আব্দুর শুকুর, প্রকল্প কর্মকর্তা আলহাজ্ব মিজানুর রহমান, ডা. আব্দুল্লাহ হিল কাফি, ভিডিবি কর্মকর্তা মিলন হোসেন, সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, কৃষি অফিসার খালিদ হাসান, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু প্রমুখ।



কমেন্ট বক্স