রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ১০-০১-২০১৯ ইং
জীবননগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
জীবননগর অফিস: জীবননগরে হতদরিদ্র অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে জীবননগর পৌর শহরের বিভিন্ন স্থানে রাস্তায় থাকা অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান, পল্লী বিদ্যুতের এজিএম মনিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রাজিব হোসেন রাজু, সেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্টা চাষী রমজান, সভাপতি সামিউল ইসলাম অভি, সম্পাদক মিঠুন মাহমুদ, সদস্য শাকিব হোসেন রবিন, অর্পন রকি প্রমুখ।


কমেন্ট বক্স