রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জ্বারা লেবু চাষ করে স্বাবলম্বী জীবননগরের লিটন

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০১৯ ইং
জ্বারা লেবু চাষ করে স্বাবলম্বী জীবননগরের লিটন
মিঠুন মাহমুদ: জীবননগর পৌর শহরের লক্ষীপুর গ্রামের যুবক রুহুল আমিন লিটন গত ৪ বছর আগে বেসরকারী টেলিভিশন সময় টিভির একটি প্রতিবেদন দেখে নরসিংদী থেকে কলম্বোর জ্বারা লেবুর চারা ক্রয় করেন। পরীক্ষামূলকভাবে শুরুটা দু’বিঘা জমিতে জ্বারা লেবুর চাষ শুরু করা হলেও মনমুগ্ধকর ফলন হওয়ায় এখন একজন সফল চাষী হিসাবে পরিচিত লাভ করেছে। বর্তমানে লিটন মিয়া ২২ বিঘা জমিতে জ্বারা লেবুর চাষ করছে।সরেজমিনে লেবু বাগান পরিদর্শনকালে দেখা গেছে, প্রতিটা গাছে থোকা থোকা লেবু। লেবুটা দেখতে হলুদ রঙের হওয়ায় চোখ জুড়িয়ে যায়। চারিদিকে শুধু হলুদের সমাহার। গোটা জমিটা যেন হিমুর মত দেখতে। ভিন্ন জাতের লেবুর বাগানটা ঘুরতেই কথা হয় রুহুল আমিন লিটনের সাথে। কৌতুহল যাগে নতুন জাতের লেবু চাষ সম্বন্ধে জানতে। তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ আমি মাছের হ্যাঁচারির ব্যবসা করতাম। অনেক দিনের আশা ছিলো এলাকায় ভিন্ন কোন কিছু চাষ করবো। নিজস্ব তেমন কোন জমি না থাকায় একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম। পরবর্তীতে কিছু জমি বর্গা নিয়ে সর্বপ্রথম থাই পেয়ারার চাষ শুরু করি। পেয়ারা চাষ করে মোটামুটি লাভবান হওয়ায়। আমার ভিতরে একটু সাহস চলে এলো। এরপর একদিন আমি সময় টেলিভিশনে একটি প্রতিবেদনের মাধ্যমে নরসিংদী জেলায় একজন কৃষক কলম্বোর জ্বারা লেবু চাষ করে সফলতা পেয়েছে। টিভিতে ওই প্রতিবেদন দেখে আমি সেখানে যায় এবং জ্বারা লেবু চাষটা দেখি। লেবু চাষ দেখে আমার খুব ভালোলাগে এবং এ চাষে খরচ খরচা কম হওয়ায় নরসিংদী থেকে চারা কিনে পরীক্ষামূলকভাবে দু’বিঘা জমিতে চাষ করি। দু’বিঘা জমিতে ২৪০টি চারা রোপন করি প্রথম বছরেই অল্প লেবু ধরলেও এই বছর জ্বারা লেবুর বাম্পার ফলন হয়েছে। তিনি আরো জানান, অল্প সময়ে স্বল্প পুঁজিতে এ চাষে অধিক লাভ হয়। একটি গাছে এ বছর গড়ে ৪০-৫০ কেজি জ্বারা লেবু ধরেছে। ৬০-৭০ টাকা দরে পাইকারী হারে ঢাকাতে বিক্রি করা হয়। এ লেবুটা দেখতে অনেকটা বাতাবি লেবুর মত হলেও সাইজটা অনেক বড়। এক একটি লেবু প্রায় ৪শ’-৫শ’ গ্রাম ওজন। তাছাড়া জ্বারা লেবু দুইভাবে খাওয়া যায়। মূলত এ লেবুটা দেশের বাইরে সালাত হিসাবে বেশি ব্যবহার করে থাকে। এ বছরে আমরা জ্বারা লেবুটা ইউরোপে পাঠাবো। জ্বারা লেবু স্বাদে কিছুটা টক, তবে সালাত করে খেলে এটি খুব সুস্বাদু ও সুগন্ধি। তিনি আশাবাদী এ বছর যে হারে ফল ধরেছে তাতে করে খরচ খরচা বাদ দিয়ে ৬ লক্ষাধিক টাকা আয় করবেন। তবে লিটন মিয়ার মতে সৌখিনতার বশে জমিতে জ্বারা লেবু চাষের পাশাপাশি বাড়ির সোন্দর্যতার কারণে টবেও রোপন করছে। সেখানে ফলনও হচ্ছে আশানুরুপ। সফল লেবু চাষী রুহুল আমিন লিটন মনে করেন বর্তমান সরকার যেভাবে কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষে কাজ করছে সেগুলো তৃনমূল পর্যায় কৃষকদের মাঝে পৌছায় এবং কৃষি কর্মকর্তারা যদি মাঠ পর্যায় কৃষকদের চাষ সম্বন্ধে প্রশিক্ষন বা পরামর্শ দেয় তাহলে এ অঞ্চলে ব্যাপক হারে বাণিজ্যিকভাবে কলম্বোর জ্বারা লেবু উৎপাদন করা সম্ভব হবে।


কমেন্ট বক্স