রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০১৯ ইং
আলমডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলমডাঙ্গা পৌর এলাকাসহ আশপাশ ইউনিয়নের শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ফরিদপুর গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন। নির্বাহী অফিসার রাহাত মান্নান জানান, এ পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫শ’ কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসকে সঙ্গে নিয়ে ২শ’ কম্বল বিতরণ করেন। বাকী উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও বিভিন্ন কর্মকর্তাসহ নির্বাহী অফিসার নিজে উপস্থিত থেকে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে শীতার্ত মানুষের কাছে কম্বল পৌঁছে দিয়েছেন।


কমেন্ট বক্স