রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নিউ এ্যাপোলো হাসপাতালের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০১৯ ইং
আলমডাঙ্গায় নিউ এ্যাপোলো হাসপাতালের উদ্বোধন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার সোহাগ মোড়ে নিউ এ্যাপোলো (প্রাঃ) হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে খুলনা আড়াইশ’ শয্যা হাসপাতালের সাবেক তত্তাবধায়ক ডা. গোলাম মোস্তফা ফিতা কেটে এ প্রাইভেট হাসপাতালের উদ্বোধন করেন। পরে প্রাইভেট হাসাপাতাল প্রাঙ্গনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ডা. বিডি দাস পিকলু, ফাতেমা ক্লিনিকের স্বত্তাধিকারী মনজুর রহমান, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, পৌরসভার সাবেক মেয়র আলহাজ মীর মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মজিবর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান, সাবেক কাউন্সিলর নসির উদ্দিন, সাবেক শিক্ষক আবুল কাশেম মাষ্টার, ডা. শফিউদ্দিন, আলহাজ রইচ উদ্দিন, আলহাজ নাসির উদ্দিন, আলাউদ্দিন মিয়া, মীর ঠান্ডু মাষ্টার, সাবেক অধ্যাপক আব্দুল খালেক, ব্যাংক অফিসার আবু সাঈদ, সাবেক প্রধান শিক্ষক সামছদ্দীূন আহম্মেদ, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং পরিচালক শাহাবুল হক, বাড়াদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ওলিউল্লাহ, নিউ এ্যাপোলো (প্রাঃ) হাসাপাতালের পরিচালক আবুল কালাম আজাদ ও আমিনুর রহমান চৌধুরী। দোয়া পরিচালনা করেন অন্ধ হাফেজ নুরুল আমিন ও মাও. জুবায়ের রহমান।


কমেন্ট বক্স