রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় এনপিএল ক্রিকেট লীগের `বি গ্রুপে` খেলায় সেমিফাইনালে

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় এনপিএল ক্রিকেট লীগের `বি গ্রুপে` খেলায় সেমিফাইনালে
ফার্স্টক্যাপিটাল কিংস ও আলমডাঙ্গা নাইট রাইর্ডাস নিজস্ব প্রতিবেদক: ৫ম এনপিএল ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডে `বি` গ্রুপের ম্যাচ সম্পন্ন হয়েছে। খেলা শেষে নিট রান রেটের ভিত্তিতে সেমিফাইনালে উন্নীত হয়েছে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস ও আলমডাঙ্গা নাইট রাইর্ডাস। ৩টি দল লীগ পর্বে সমান সমান পয়েন্ট অর্জন করায় নিট রান রেটে মুন্সিগঞ্জ টাইটান্সকে টপকিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে ফার্স্টক্যাপিটাল সুপারকিংস ও আলমডাঙ্গা নাইট রাইর্ডাস। গতকাল বৃহস্পতিবার `বি` গ্রুপের শেষ ম্যাচে মুন্সিগঞ্জ টাইটান্স ৫উইকেটে আলমডাঙ্গা নাইট রাইর্ডাসকে পরাজিত করেও সেমিফাইনালে উন্নীত হতে পারেনি। ম্যাচটি অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা হায়দার আলী প্যাভিলিয়ন মাঠে। অপরাজিত ৮৯ রান একাধিক ওভার বাউন্ডারী ও বাউন্ডারী হাকিয়ে মুন্সিগঞ্জ টাইটান্স দলের এসএম জেহাদী ম্যাচ সেরার পাশাপশি হাইয়েস্ট স্কোরার ও বিগ সিক্সারের পুরস্কার লাভ করে। ৩উইকেট দখল করে হাইয়েস্ট উইকেট টেকারের পুরস্কার লাভ করে একই দলের আব্দুল্লাহ। ম্যাচ শেষে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শহিদুল কদর জোয়ার্দ্দার, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জামান আখতার, সাবেক ফুটবলার মিজানুর রহমান বাবু, অ্যাম্পায়ার প্রান্ত ও রাজীব শেখ। আজ একই মাঠে `এ` গ্রুপের শেষ ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে দর্শনা ডেয়ারডেভিল্স ও ফ্রীডম ফাইটার আটকবর, দ্বিতীয় ম্যাচে দুপুর ১২ টায় মুখোমুখি হবে ওয়াল্টন কিংস ও দর্শনা ডেয়ারডেভিল্স।


কমেন্ট বক্স