রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এনপিএল ক্রিকেট লীগের ২য় রাউন্ডের দু’টি ম্যাচ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০১৯ ইং
এনপিএল ক্রিকেট লীগের ২য় রাউন্ডের দু’টি ম্যাচ অনুষ্ঠিত
সেমিফাইনালে সানরাইজার দশমাইল নিজস্ব প্রতিবেদক: ৫ম এনপিএল ক্রিকেট লীগে গতকাল বুধবার দ্বিতীয় রাউন্ডের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম ম্যাচে সানরাইজার দশমাইল ১০ রানে হারায় ফ্রীডম ফাইটার আটকবরকে ও দ্বিতীয় ম্যাচে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস ৫ উইকেটে পরাজিত করে কিংস ইলেভেন জীবননগর দলকে। লীগ পর্বের খেলা শেষে প্রথম দল হিসেবে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে সানরাইজার দশমাইল। ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা হায়দার আলী প্যাভিলিয়ন মাঠে। প্রথম ম্যাচে ৩৪ রান করে ম্যাচ সেরার পাশাপাশি হাইয়েস্ট স্কোরার ও বিগ সিক্সারের পুরস্কার লাভ করে সানরাইজার দশমাইলের আ.মমিন। এছাড়া হাইয়েস্ট উইকেট টেকারের পুরষ্কার লাভ করে তুহিন। দ্বিতীয় ম্যাচে ৩৭ রান ও ৩ উইকেট দখল করে ম্যান অব দি ম্যাচ এবং হাইয়েস্ট উইকেট টেকার নির্বাচিত হয় কিংস ইলেভেন জীবননগর দলের অমিত হাসান। এ ছাড়া হাইয়েস্ট স্কোরারের পুরস্কার লাভ করে বিজয়ী দলের তপু এবং বিগ সিক্সারের পুরস্কার লাভ করে স¤্রাট। ম্যাচ শেষে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মেহেরুল্লাহ মিলু, এমএবারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশীদ, সহকারি শিক্ষক নাজমুল কবীর, সমাজ সেবিকা জাহানারা খাতুন টগর ও অ্যাম্পায়ার ইমাম হোসাইন। আজ একই মাঠে সকাল ৯টায় মুখোমুখি হবে মুন্সিগঞ্জ টাইটান্স ও আলমডাঙ্গা নাইট রাইর্ডাস। দ্বিতীয় ম্যাচে দুপুর ১টায় মুখোমুখি হবে কিংস ইলেভেন জীবননগর ও আলমডাঙ্গা নাইট রাইর্ডাস।


কমেন্ট বক্স