শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শম্ভূনগর ভোট কেন্দ্রে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত-৩

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০১৮ ইং
শম্ভূনগর ভোট কেন্দ্রে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত-৩
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দত্তাইল শম্ভূনগর ভোটকেন্দ্রে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বারসহ ৩ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দত্তাইল গ্রামের মন্ডল পাড়ার রেজাউল মেম্বর (৪৩), একই গ্রামের মৃত আজগার আলীর ছেলে মোহর আলী (৩২) এবং একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে আরিফুল ইসলাম হারেজ (৩৬)। জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে কুতুবপুর ইউনিয়নের শম্ভূনগর ভোটকেন্দ্রে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে দু’গ্রুপই লাঠিসোটা নিয়ে একে অপরের উপর হামলা করে। এতে তারা গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।


কমেন্ট বক্স