চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিশুদ্ধ পানি সরবরাহের ট্যাংক উধাও!
- আপলোড তারিখঃ
৩০-১২-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত ২৬ ডিসেম্বর আর.ও রিভার্স ওসসোসিস প্রক্রিয়ায় শোধনকৃত জমজম পিওর ওয়াটারের সৌজন্যে রোগীদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য একটি ট্যাংক বসানো হয়। তাতে রোগীদের পানি পান করতে অনেক সুবিধা হলেও গতকাল দুপুর থেকে হাসপাতাল প্রাঙ্গনে দেখা মেলেনি ট্যাংকটির। জমজম পিওর ওয়াটারের পক্ষ থেকে হাসপাতালে রোগী ও স্টাফদের বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হলেও গতকাল হাসপাতালের চিকিৎসাধীন রোগীরা জানায়, তারা গতকাল দুপুর থেকে বিশুদ্ধ পানি পাচ্ছেন না। জমজম পিওর ওয়াটারের স্টাফরা প্রথমে জানায় তারা প্রতিদিনই বিশুদ্ধ পানি সরবরাহ করবে। কিন্তু ৩ দিন না যেতেই তারা পানি সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। এদিকে রোগীরা পাচ্ছেন না সরবরাহকৃত বিশুদ্ধ পানি। যেখানে ট্যাংকটি উপস্থিত ছিলো ট্যাংকটি না থাকায় হাসপাতালের রোগীর স্বজনেরা পানি না নিয়েই খালি হাতে ফিরে যাচ্ছেন। তারা জানায় ৩ দিন আগে ট্যাংকটি বসানো হয়েছিলো আর এর মধ্যেই বিশুদ্ধ পানি পাচ্ছেন না রোগীরা।
কমেন্ট বক্স