শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০১৮ ইং
মেহেরপুর জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
মেহেরপুর অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা আতাউল গনির সভাপতিত্বে সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শেখ ফরিদ আহম্মেদ, সিভিল সার্জন শামীম আরা নাজনীন, জেলা নির্বাচন অফিসার আহাম্মদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম প্রমুখ। সভায় ৩০ ডিসেম্বর নির্বাচন চলাকালে যে কোন সহিংসতা রোধসহ হাসপাতাল, ফায়ার সার্ভিস এবং অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানকে প্রস্তুত রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়।


কমেন্ট বক্স