আলমডাঙ্গায় আত্মবিশ্বাসের উদ্যোগে ‘শান্তিতে বিজয়’ শীর্ষক
- আপলোড তারিখঃ
২৯-১২-২০১৮
ইং
সংবাদ সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা আত্মবিশ্বাস ও ‘শান্তিতে বিজয়’ ডিআই প্রজেক্টের সহযোগিতায় `শান্তিতে জিতলে জিতবে দেশ` এই শ্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আত্মবিশ্বাস সংস্থার প্রোগ্রাম অফিসার সাহেদ হাসান হালিম। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান মুকুল, সহ-সভাপতি ইউনুছ আলি মন্ডল, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রোকন, সাংবাদিক শাহাবুল হক, গোলাম সরোয়ার সদু, রহিদুল ইসলাম, তানভীর আহমেদ সোহেল, নাসির উদ্দিন, সুজন, শেখ শফিউজ্জামান, আতিকুর রহমান ফারায়েজি, ‘শান্তিতে বিজয়’ ডিআই প্রজেক্টের কমিউনিকেশন ম্যানেজার মোহাম্মদ হাসান প্রমুখ।
এদিকে, একইদিন চুয়াডাঙ্গা আত্মবিশ্বাস ও ‘শান্তিতে বিজয়’ ডিআই প্রজেক্টের সহযোগিতায় `শান্তিতে জিতলে জিতবে দেশ` শ্লোগানে আলমডাঙ্গা উপজেলা পর্যায়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা লোকমোর্চার সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলীর সভাপতিত্বে ও আত্মবিশ্বাস সংস্থার প্রোগ্রাম অফিসার সাহেদ হাসান হালিমের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সহ-সভাপতি গোলাম সরোয়ার, শেখ শফিউজ্জামান, দপ্তর সম্পাদক শামীম রেজা, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধ সাবেক পুলিশ ইন্সপেক্টর হাজী ইসমাইল হোসেন, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, রুনু খন্দকার, লোকমোর্চার সদস্য আমিনুল ইসলাম, শাহীন আলম, বিনয়ী কুরাইয়া, নাসিমা খাতুন, দেলোয়ার হোসেন, ডা. আতিকুর রহমান, আকরাম হোসেন, ইসমাইল হোসেন গ্যালা, ‘শান্তিতে বিজয়’ ডিআই প্রজেক্টের কমিউনিকেশন ম্যানেজার মোহাম্মদ হাসান প্রমুখ। কর্মশালা শেষে এক শান্তি র্যালি অনুষ্ঠিত হয়।
কমেন্ট বক্স