দামুড়হুদায় গৃহবধূর বিষপানে আত্মহত্যা
- আপলোড তারিখঃ
২৮-১২-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। তাকে উদ্ধার করে দামুড়হুদার চিৎলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আত্মহত্যাকারী দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের স্কুলপাড়ার মালেক হোসেনের স্ত্রী নদী (২২)। জানা যায়, গত ২৫ ডিসেম্বর সকাল ১০টার দিকে নদী বিষপান করেন। তাকে উদ্ধার করে চিৎলা হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। তবে তার বিষপান করার রহস্য জানা যায়নি। তার পরিবারের সদস্যদের সাথে কথা বললে তার পরিবারের সদস্যরা জানায়, নদীর উপদৃষ্টির ভাব ছিল। গতকাল দামুড়হুদা থানা পুলিশ লাশটিকে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে। দুপুর ২টা থেকে তার ময়নাতদন্ত শুরু হয় এবং সাড়ে ৩টার দিকে তার ময়নাতদন্ত শেষ হয়। ডা. নূরুন্নাহার খানম তার ময়নাতদ্ন্ত সম্পন্ন করে। পরে দামুড়হুদা থানা পুলিশ তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।
কমেন্ট বক্স