শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ঢাকাস্থ চুয়াডাঙ্গা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০১৮ ইং
আলমডাঙ্গায় ঢাকাস্থ চুয়াডাঙ্গা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের
নবনির্বাচিত সভাপতি এনামুল হককে সংবর্ধনা আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে ঢাকাস্থ চুয়াডাঙ্গা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি এনামুল হককে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু। প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ চুয়াডাঙ্গা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি দৈনিক ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সহ-সম্পাদক এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা শওকত জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাষ্টার, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আ.ফ.ম. সিরাজ শামজী, ইউনুছ আলী মন্ডল, মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগর। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সম্পাদক রুনু খন্দকার, আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটম, খন্দকার মাহাবুবুর রহমান উজ্জল, সাংবাদিক সাহাবুল ইসলাম, নাসির উদ্দিন, শিক্ষক ও কবি জামিরুল ইসলাম, হাজী মনিরুজ্জামান মঞ্জু, আলমডাঙ্গা সরকারী কলেজের ক্রীড়া শিক্ষক সাইদ হিরোন, সাংবাদিক গোলাম সরোয়ার সদু, তানভীর আহমেদ সোহেল, হাসিবুল ইসলাম, এখলাস উদ্দিন, জাহাঙ্গীর আলম, রহিদুল ইসলাম, পলাশ, সুজন, শুভ্র প্রমূখ।


কমেন্ট বক্স