শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের গণসংযোগ

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০১৮ ইং
আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের গণসংযোগ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির পক্ষে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল সকাল ১০টায় মুক্তিযোদ্ধা অফিস প্রাঙ্গণ থেকে আলমডাঙ্গা পৌর এলাকার ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে সর্বস্তরের মানুষের সাথে নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেন। গণসংযোগ শেষে ২নং ওয়ার্ডের রাধিকাগঞ্জে আলোচনা ও পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারে উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ ইয়াকুব আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. খন্দকার নাসির উদ্দিন মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা শওকত জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মনি মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা হাজী ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মোনিন্দ্রনাথ দত্ত, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা মনি মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আহসান মৃধা, বীর মুক্তিযোদ্ধা ফকির মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম, বীর মুক্তিযোদ্ধা আলি আজগার, বীর মুক্তিযোদ্ধা শমসের মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুল হালিম মন্ডল, কাওসার আহমেদ বাবলু, আবু তাহের আবু, আলহাজ্ব মনিরুজ্জামান মঞ্জু মাষ্টার, সাবেক প্রধান শিক্ষক আমিনুল হক, সমাজকর্মী আক্কাচ আলী প্রমূখ।


কমেন্ট বক্স