মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনা রোধে মতবিনিময় ও ‘রিফ্লেকশন ষ্টিকার’ লাগানোর উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০১৬ ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনা রোধে মতবিনিময় ও ‘রিফ্লেকশন ষ্টিকার’ লাগানোর উদ্বোধন

`meherpur

মেহেরপুর অফিস: মেহেরপুরে সড়কে নিরাপদ চলাচল সংক্রান্ত বিষয় নিয়ে জেলার ইজিবাইক ও শ্যালো ইঞ্জিন চালিত আলগামন, নছিমন,করিমন মালিকদের ও চালকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় শেষে সড়ক দুর্ঘটনা রোধে ‘রিফ্লেকশন স্টিকার’ লাগানোর উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার বেলা১১টার দিকে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে সদর থানা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সাধারণ সম্পাদক ও মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান তুহিন, সদর থানার ওসি (তদন্ত ) মেহেদী হাসান, ইজিবাইক মালিক ও চালক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম। সদর থানার সেকেন্ড অফিসার এস আই আন নুর যায়েদ-এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইজিবাইক মালিক ও চালক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন, ইজিবাইক চালক আনারুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় জেলার শত শত ইজিবাইক ও শ্যালো ইঞ্জিন চালিত আলগামন মালিক ও চালকরা অংশগ্রহণ করেন। পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, বিশেষ করে যখন দ্রুতগতিতে সড়কে শ্যালো ইঞ্জিনচালিত যান গুলো যায় তখন অপর প্রান্ত থেকে মনে হয় শুধুমাত্র একটি হেডলাইট আসছে। যে কারণে সড়ক দুর্ঘটনার মত অনাকাঙ্খিত ঘটনাগুলো বেশি ঘটছে। সে কারণে আগামী ১৫ দিনের মধ্যে মেহেরপুর জেলায় যতগুলো শ্যালো ইঞ্জিন চালিত যান ও ইজিবাইক রয়েছে সেগুলোতে সামনের দুই দিকে রিফ্লেকশন স্টিকার লাগাতে হবে। যাতে করে অপর দিক থেকে আসা যানবাহনের চালকরা বুঝতে পারে একটি যান আসছে। মেহেরপুরের অন্য কোনো জেলায় এই রিফ্লেকশন স্টিকার লাগানো হয়েছে কিনা আমার জানা নাই। তিনি বলেন, আমি আশা করি এর মধ্যে দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুরে সারাদেশের একটি রোল মডেল হিসেবে পরিণত হবে। নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, আইন করে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়, যদি আমরা সকলে সচেতন না হই।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়া বাজারের পূর্বের এডহক কমিটি বিলুপ্ত