রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সার ডিলার আবেদনে অনিয়মের অভিযোগ

একই পরিবারে লাইসেন্স থাকলেও ফের আবেদন, ঠিকানা নিয়ে প্রশ্ন
  • আপলোড তারিখঃ ২০-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সার ডিলার আবেদনে অনিয়মের অভিযোগ

চুয়াডাঙ্গা জেলায় ৪৫ সার ডিলার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে ৬৪৩ আবেদনকারীদের যাচাই-বাছাই কার‌্যক্রম চালাচ্ছে নিয়োগ কমিটির সদস্যরা। কিন্তু আবেদনের পরই ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের প্রশ্ন উঠেছে। এরমধ্যে চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নে বিসিআইসি সার ডিলার হিসেবে আবেদন করা শামসুর রশিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবর লিখিত অভিযোগও দায়ের করেছেন তারা।

অভিযোগকারীদের একজন মোহাম্মদ মিঠু বলেন, শামসুর রশিদ আলুকদিয়া ইউনিয়নের হুচুকপাড়ার ঠিকানা ব্যবহার করে আবেদন করলেও তিনি ওই ইউনিয়নের প্রকৃত বাসিন্দা নন। তিনি সারের ডিলারশিদ বাগিয়ে নেয়ার জন্য তড়িঘড়ি করে মাত্র কয়েকদিনের ব্যবধানে জাতীয় পরিচয় পত্রের ঠিকানা পরিবর্তন করেন। এছাড়া শামসুর রশিদের পরিবারের একাধিক সদস্য সার ডিলার হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি কিভাবে আবারও সার ডিলার হওয়ার জন্য আবেদন করেন, সেই প্রশ্ন তুলেই একটি লিখিত পত্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবর জমা দেয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে শামসুর রশিদ বলেন, সমন্বিত নীতিমালা-২০২৬ অনুযায়ী নিয়ম মেনেই আবেদন করেছি। ওই এলাকায় আমার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এখানে অনিয়মের সুযোগ নেই।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম বলেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে একাধিক ধাপে যাচাই-বাছাই করা হয়। আবেদনকারীদের যেকেউ অযোগ্য বিবেচিত হলে তার আবেদন বাতিল হবে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ডিলার নিয়োগ প্রক্রিয়ার যাচাই-বাছাই শেষ পর্যায়ে। নিয়োগের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করা হচ্ছে। এখানে নিয়মের বাইরে কিছু হবে না।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সার ডিলার আবেদনে অনিয়মের অভিযোগ