কার্পাসডাঙ্গায় কেক কেটে যীশুখ্রিষ্টের জন্মদিন উদযাপন
- আপলোড তারিখঃ
২৫-১২-২০১৮
ইং
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে মিশনপাড়ায় দিপু মন্ডলের বাড়ির সামনের গোশালায় মঙ্গলবার দিবাগত রাত ১২.১ মিনিটে কেক কেটে জাঁকজমকভাবে যীশুখ্রিষ্ট্রের জন্মদিন উদযাপন করা হয়। এসময় খ্রিষ্টধর্মাবলম্বীরা গোশালায় প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন ক্যাথলিক গীর্জার মাইকেল সরকার, সাক্ষর মন্ডল, মতি মন্ডল, দিপু মন্ডল, মদন মন্ডল, লোটন মন্ডল, লিটন মন্ডল, আলম মন্ডল, সাধন মন্ডল, ডেবিট মন্ডল, জ্যাকসন মন্ডল, রনজিত মন্ডল, সূর্য মল্লিক, শওকত মন্ডল, সৌরভ মন্ডল, আরন মন্ডল, চয়ন মন্ডল, অর্পন মন্ডল, অমিত মন্ডল, পাপন মন্ডল, বাঁধন মন্ডল। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগ নেতা রবিউল হোসেন শুকলাল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, আ.লীগ নেতা সহিদুল হক।
কমেন্ট বক্স