শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ছাত্রলীগের কর্মিসভায় সভাপতি অনিক জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২২-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের কর্মিসভায় সভাপতি অনিক জোয়ার্দ্দার
উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নৌকাকে বিজয়ী করতে কর্মিসভা করেছে ছাত্রলীগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭নং ওয়ার্ডে এ নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি করিম হাছান ঝন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। এসময় প্রধান অতিথি অনিক জোয়ার্দ্দার বলেন- দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে ৩০ ডিসেম্বর নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে নৌকাকে। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে উন্নয়নের জোয়ারে ভেসে উঠেছে। কৃষি, শিক্ষা, চিকিৎসা সেবায় কমিউনিটি ক্লিনিক, তথ্য প্রযুক্তিসহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে শেখ হাসিনা সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহাবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মজনুল হক পঁচা, ৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি এনামুল হক, সভাপতি তরিকুল ইসলাম সবৃজ, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক সহ-সম্পাদক ইমরান, জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, বঙ্গবন্ধু প্রজন্মলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বরকত হাসান জোয়ার্দ্দার, জহুরুল ইসলাম লিটন, ছাত্র নেতা মিঠুন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, শিমুল লস্কর, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, শাকিল আহম্মেদ জিম, তানভির আহম্মেদ সোহেল, সদর উপজেলা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহম্মেদ রানা, টোকন, মোমিন, জান্নাত, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গার সাবেক আহবায়ক সাইফুল ইসলাম রানা, সরকারি কলেজ ছাত্রনেতা পাভেল, স্বাধীন, আকাশ, সোহাগ, রিমন, ইমন, রাতুল, রব্বি, ফিরোজ, রকি, শরিফ, বাবুল, উজ্জল, মেশা, তাজ, যুবলীগ নেতা সাইদ, মন্টা, ওয়ার্ড যুবলীগ নেতা রকি, ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাব্বির, রাজু, মিরাজ, বশির, নাইম, মানিক, দ্বীপ, রাজা, ওয়ার্ড যুবলীগ নেতা উজ্জল, আলামিনসহ ছাত্রলীগ, যুবলীগ আওয়ামী লীগ ও প্রজন্মলীগের নেতাকর্মিরা। এর আগে প্রধান অতিথি অনিক জোয়ার্দ্দারের হাতে হাত রেখে ছাত্রদল থেকে শতাধিক নেতাকর্মিরা সালেমিন ও শান্তর নেতৃত্বে আওয়ামী লীগে যোগদান করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল মল্লিক। (প্রেস বিজ্ঞপ্তি)


কমেন্ট বক্স