শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় যোগদান অনুষ্ঠান ও নৌকার গণসংযোগে সাবেক মেয়র টোটন

  • আপলোড তারিখঃ ২২-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় যোগদান অনুষ্ঠান ও নৌকার গণসংযোগে সাবেক মেয়র টোটন
আ.লীগ সরকার দেশের উন্নয়নে সর্বদা কাজ করে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পৌর কলেজপাড়ায় রাত ৮টার দিকে ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাফিজুর রহমান পান্নার নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় প্রধান অতিথির হাতে হাত রেখে বিএনপির নেতাকর্মিরা আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেন। সেই সাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে তারা সর্বাদা রাজপথে পরিশ্রম করবেন বলে জানান। যোগদান করলেন যারা- উজ্জ্বল, জুয়েল, সোহেল, ছব্বির (১), নিলয়, অনিক, রুবায়েত, ছামি, মারুফ, ছাহাদ, নাঈম, ছাব্বির (২), রজন, আশাবুল, জামিল শেখ ও রবিন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের জন্য যেভাবে কাজ করছে তাতে করে বিরোধী দলের অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হবার ইচ্ছে পোষণ করছে। এরই ধারাবাহিকতায় আজকে নেতাকর্মি আওয়ামী লীগে যোগদান করেছে। যারা আওয়ামী লীগে যোগদান করেছে তাদের সকলকেই সাধুবাদ জানায়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, চুয়াডাঙ্গা জেলা শাখার বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সহ-সভাপতি স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক মিন্টু, ত্রাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম বেল্টু, অর্থ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান এবং রাসেদুল ও সাইদুলসহ আরো অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম। এদিকে, গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও আলুকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং সদস্য শহিদুল ইসলাম শাহান, আলুকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইসলাম উদ্দিন, ৪নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম প্রমূখ।


কমেন্ট বক্স