মুজিবনগরে নির্বাচনী গণসংযোগকালে আ.লীগ প্রার্থী ফরহাদ হোসেন
- আপলোড তারিখঃ
২১-১২-২০১৮
ইং
আ.লীগ সরকার ক্ষমতায় আসলেই দেশে উন্নয়ন হয়
মুজিবনগর অফিস: মুজিবনগরের দারিয়াপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল পর্যন্ত দারিয়াপুর ইউনিয়ন ও মোনাখালি ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি নৌকা প্রতীকে ভোট আহবান করেন। এসময় তিনি বলেন- দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে ৩০ ডিসেম্বর নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে নৌকাকে। তিনি আরো বলেন, বাংলাদেশ প্রতিটা ক্ষেত্রে উন্নয়নের জোয়ারে ভেসে উঠেছে। বিশেষ করে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় কৃষি, শিক্ষা, চিকিৎসা সেবায় কমিউনিটি ক্লিনিক, তথ্য প্রযুক্তিসহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে শেখ হাসিনা সরকার। এই উপজেলায় কোন চুরি ডাকাতি নেই নেই মাদকের মরণ ছোবল সকলেই আজ স্বাভাবিক জীবনযাপন করছে। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, আব্দুর রশিদ, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমানুল্লাহ পাতা, দারিয়াপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, সম্পাদক ময়নুল ইসলাম, সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন লাবুল, দারিয়াপুর ইউপি চেয়াম্যান তৌফিকুল বারি বকুল, মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, জেলাপরিষদের সদস্য আজিমুল বারি মুকুল, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিটু, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ জেলা সভাপতি রাজিব হাসান, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতিন, মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের ছাত্রলীগের সভাপতি শেখ সাদিক ও সাধারণ সম্পাদক তুষার ইমরান, সাবেক সভাপতি শাহওলিউল্লাহ সোহাগ এবং দারিয়াপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্যগণ।
কমেন্ট বক্স