সিআইপি পদক গ্রহণ করলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার
- আপলোড তারিখঃ
২০-১২-২০১৮
ইং
চেষ্টা করেছি মান ও শ্রম দিয়ে দেশের সেবা করতে
নিজস্ব প্রতিবেদক: আবারো সিআইপি পদক পেয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। গত মঙ্গলবার রাজধানীর টিসিসি ভবন অডিটরিয়ামে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ আয়োজনে আড়ম্বর অনুষ্ঠানে সিআইপি পদক গ্রহন করেন বাংলাদেশে জুয়েলারীতে প্রথম আইএস ও সার্টিফাইড জুয়েলারী প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি ও অতিথি এফবিসিসিআই’র সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন দিলীপ কুমারের হাতে এই পদক তুলে দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস চেয়ারম্যান বাণিজ্য সচিব ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ কুমার আগরওয়ালা বলেন- শুরু থেকেই আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ সেবা, মান ও শ্রম দিয়ে মানুষের ও দেশের সেবা করতে। আমি মনে করি এ অর্জন আমাদের সকলের, এর কৃতিত্ব ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিটি কর্মির। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বাণিজ্যমন্ত্রী ও প্রেসিডেন্ট, এফবিসিসিআইসহ সকল অতিথিবৃন্দরকে। যে কোন স্বীকৃতিই আনন্দদায়ক। এই সম্মাননা পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। এই পুরষ্কার আমার দায়বদ্ধতাকে আরো বাড়িয়ে দিল ও আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার বাকী জীবনটা আমার পরিবার, সমাজ ও দেশের জন্য ব্যয় করতে পারি। উল্লেখ্য দিলীপ কুমার আগরওয়ালা ডায়মন্ড ওয়ার্ল্ড’র ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি, প্রেমস কালেকশনের ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন গ্রুপের পরিচালক ও তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ এফবিসিসিআই’র পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন।
কমেন্ট বক্স