শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ক্ষেত খাওয়ায় গরুর মালিককে মারধর

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০১৮ ইং
আলমডাঙ্গায় ক্ষেত খাওয়ায় গরুর মালিককে মারধর
ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার ভেদামারী গ্রামে গরুতে ক্ষেতের ধানের চারা খেয়ে ফেলায় মগরব নামের এক গরুর মালিককে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে ভেদামারী গ্রামে ঘটনাটি ঘটে। পরে স্থানীয় ফাঁড়ির পুলিশ গিয়ে বিষয়টি মীমাংসা করে। জানা গেছে, আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের ভেদামারী গ্রামের মৃত মানোয়ার হোসেনের ছেলে মগরব গতকাল মাঠে গরু চরাতে যায়। এরই মধ্যে মগরব গরু মাঠে ছেড়ে বাড়িতে চলে আসে। একপর্যায়ে গরুটি একই গ্রামের আবুল হোসেনের ছেলে মোমিনের ধানের ক্ষেতের চারা খেয়ে সাবাড় করে দেয়। মোমিন রাগান্বিত হয়ে বাড়ি ফিরে মগরবের সাথে বাকবিতন্ডা শুরু করে। এসময় মোমিন মগরবকে বাশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এতে মগরব মারাত্বক জখম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।


কমেন্ট বক্স