শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা হল্ট স্টেশনের প্লাটফর্মে ধ্বসে পড়া স্থান সংস্কার

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০১৮ ইং
দর্শনা হল্ট স্টেশনের প্লাটফর্মে ধ্বসে পড়া স্থান সংস্কার
দর্শনা অফিস: দর্শনা হল্ট স্টেশনের প্লাটফর্মের পাটাতন ধ্বসে পড়া স্থানটি সংস্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ প্লাটফর্মের সংস্কার কাজ সম্পন্ন করা হয়। যাত্রী সাধারন দূর্ভোগের হাত থেকে রক্ষা পাওয়ায় জন্য ধ্বসে পড়া স্থানটি দ্রুত মেরামত করায় সাধারণ যাত্রীসহ ভুক্তভোগীরা সাধুবাদ জানিয়েছে কর্তৃপক্ষকে। জানা গেছে, দর্শনা হল্ট স্টেশনের জিআরপি পুলিশ ফাঁড়ির সামনে ওসমানের দোকান সংলগ্ন স্থানে প্লাটফর্মের উপর মালবাহী ভ্যান পারাপারের সময় পাটাতন ধ্বসে পড়ে। পরে দূর্ঘটনা এড়াতে ধ্বসে পড়া স্থানে সংকেত হিসাবে একটি লাল কাপড় দিয়ে ঝান্টা লাগিয়ে সতর্ককরণ সংকেত দিয়ে রাখা হয়। এ বিষয়ে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশিত হলে হল্ট স্টেশন জিআরপি পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষের সহায়তায় ধ্বসে পড়া স্থানে ইটের খোয়া দিয়ে মেরামত করা হয়। কর্তৃপক্ষের নির্দেশে ঘটনার ৫ দিনের মাথায় ধ্বসে পড়া স্থানে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ সংস্কার কাজ করা হয়। এদিকে ধ্বসে পড়া স্থানটি দ্রুত মেরামত করায় দর্শনা হল্ট স্টেশনের প্লাটফর্মে অবস্থানরত ট্রেন ভ্রমণকারী যাত্রী সাধারণসহ এলাকার ভুক্তভোগী সচেতন মহল কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে।


কমেন্ট বক্স