শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে দুই সাংবাদিককে মারধর : প্রেসক্লাবে প্রতিবাদ সভা

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০১৮ ইং
ঝিনাইদহে দুই সাংবাদিককে মারধর : প্রেসক্লাবে প্রতিবাদ সভা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কে অবস্থিত যমুনা টেলিভিশন ও ইনডিপেনডেন্ট প্রতিনিধি’র কার্যালয়ে গত শনিবার রাতে হামলা হয়েছে। হামলায় আহত হন ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল রহমান মিল্টন ও জহিরুল ইসলাম নামে দুই সাংবাদিক। এ ঘটনায় প্রতিবাদের জরুরী সভা করেছে ঝিনাইদহের সাংবাদিকরা। রোববরার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়নে এই সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলন চালিয়ে প্রশাসনকে বাধ্য করা হবে বলেও হুসিয়ারী দেওয়া হয়। উল্লেখ্য শনিবার রাতে `ঝিনাইদহের চোখ` যমুনা টেলিভিশন ও ইনডিপেনডেন্ট প্রতিনিধি’র কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে চিহ্নিত দুর্র্বত্তরা। এ সময় ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রহমান মিল্টন ও দেশের বানী পত্রিকার জেলা প্রতিনিধি জহিরুল ইসলামকে ব্যাপক মারধর করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী জহুরুল ইসলাম হিরো ও শামিমুল ইসলাম শামিমসহ অজ্ঞাত ১০/১৫ জনের নামে মামলা হয়েছে। ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রহমান মিল্টন বাদী হয়ে শনিবার মধ্য রাতে মামলাটি করেন। ঘটনার দিন খবর পেয়ে ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান, র‌্যাবের কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।


কমেন্ট বক্স