গাংনীতে নৌকার পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা
- আপলোড তারিখঃ
১৮-১২-২০১৮
ইং
গাংনী অফিস: মেহেরপুর-২ আসনে নৌকা প্রতীক বিজয়ী করতে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে ষোলটাকা ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্র্মিরা। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ওই ইউনিয়নের গ্রামে গ্রামে নৌকায় ভোট প্রদানের বার্তা পৌঁছে দেয়ার মধ্য দিয়ে শোভাযাত্রাটি সম্পন্ন হয়। মড়কা বাজার থেকে বেলা ১১টার দিকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। নৌকার প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণের মধ্য দিয়ে শোভাযাত্রাটি বানিয়াপুকুর, চেংগাড়া, কাষ্টদহ, মহেষপুর, ষোলটাকা, জুগিরগোফা, সহড়াবাড়ীয়া, শিমুলতলা, ঝোড়পাড়া, কুঞ্জনগর, মিনাপাড়া, আমতৈল, মানিকদিয়া, ভোলাডাঙ্গা, কেশবনগর গ্রাম ঘুরে সহড়াবাড়ীয়া হাটে গিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে শেষ হয়। শোভাযাত্রা পথে বিভিন্ন গ্রামের মোড়ে মোড়ে পথসভায় বক্ততৃ করে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন নেতৃবৃন্দ। নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ প্রার্থীর ষোলটাকা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আনোয়ার পাশা। উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ইকরামুল হক আহার, আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দীন, ময়হক হোসেন, আওয়ামী লীগ নেতা আশাদুল ইসলাম আশা, ষোলটাকা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বর ফজলুল হক, ৬নং ওয়ার্ড মেম্বর নুহুনবী, ৫নং ওয়ার্ড মেম্বর মাসুম হোসেন, ৪নং ওয়ার্ড মেম্বর আব্দুল গণি, ২নং ওয়ার্ড মেম্বর আলী হোসেন, ৮নং ওয়ার্ড মেম্বর আব্দুর রউফ, ৭নং ওয়ার্ড মেম্বর আব্দুল লতিফসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে একই সময় রাইপুর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রেজা সেন্টুর নেতৃত্বে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, ছাত্রলীগ নেতা আব্দুল মান্নান, আলা উদ্দীনসহ ছাত্রলীগের ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিট নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স